শিরোনাম
উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে এগিয়ে আসার আহ্বান শি জিনপিংয়ের

রাঙ্গামাটি মেডিকেল কলেজের ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪০৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- গেলো বছরের ১৬ জুলাই রাঙ্গামাটি মেডিকেল কলেজে সাধারন শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ ছাত্রলীগ নেতাকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম ও মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে একজনকে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে এবং বাকি ৫ জনকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে।

মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ড. হাবিবুল ইসলাম চৌধুরীর ২৬ জানুয়ারি সাক্ষরিত এক নোটিশে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ও আয়াত শরীফকে ২ বছরের জন্য কলেজ থেকে এবং আজীবনের জন্য মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

সহসাধারন সম্পাদক ও ৭ম ব্যাচের শিক্ষার্থী বিক্রম আদিত্য চাকম কে কলেজ হোস্টেল থেকে ৩ মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের ইমতিয়াজ হোসেনকে ৩ মাস, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের সৃজন কান্তি দে কে তিন মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও ৯ম ব্যাচের অভিজিৎ কুমার বৈদ্য, একই ব্যাচের আরেক সাংগঠনিক সম্পাদক সিং সিং এ মংকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

নোটিশে বলা হয়, ১৬ জুলাই বহিরাগতের সাথে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত সংঘাময় অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কতিপয় সাধারন শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে ১ ফেব্রয়ারির মধ্যেই তাদের কলেজ হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions