শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী চট্টগ্রামে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করার পর মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম মহানগর এলাকার খুলশী একটা বাসা বাড়ি হতে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ।
ওসি আরোও জানান, কাপ্তাই থানার কাপ্তাই থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং-০১(১১)২৪ এর মামলার এজাহারনামীয় ১নং আসামী অংসুইছাইন চৌধুরী (৬০) কে গ্রেফতার করা হয়েছে।
অংসুইছাইন চৌধুরীর বাড়ি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়ায়। এছাড়া একই মামলার এজাহারনামীয় ২২নং আসামী মোঃ জুনায়েদ হোসেন (২৫) কে গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ঢাকাইয়া কলোনি এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকাইয়া কলোনি এলাকার বাসিন্দা। আটককৃতদেরকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions