শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়িতে ‘ধর্মের ভাই’ বলে অপহরণ, গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৩০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে ‘ধর্মের ভাই’ সম্বোধন করে কৌশলে এক ব্যক্তিকে অপহরণ করেছে একটি চক্র। জেলার দীঘিনালার বোয়ালখালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (চিটিং টিলা) এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে দীঘিনালা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনার বারহাট্টা থানর উজানগাঁও গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার বিকেলে তার স্বজন মোঃ ফারুকের বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে দীঘিনালায় আসে।

এ সময় ফারুকের মোবাইল বন্ধ পাওয়ায় কয়েকজনের কাছে ফারুকের ঠিকানা জানতে চায়। এ সময় সহিদুল হোসেন (৪০) নামে একজনের সাথের তার পরিচয় হয় এবং সে মিজানুর রহমানকে তাৎক্ষণিক “ধর্মের ভাই” বলে কৌশলে তার বাসায় নিয়ে যায়।

এরপর রাতের খাওয়া দাওয়া শেষে মিজানুর ঘুমিয়ে পরে। সকাল ৭ টায় ঘুম ভাঙার মিজানুর চলে যেতে চাইলে সহিদুলসহ আরো ৫ জন মিলে মারধর করে। অপহৃতের পরিবারের সাথে যোগাযোগ করে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।

দীঘিনালা থানার ওসি মো জাকারিয়া বলেন, অপহৃত মিজানুরের পরিবার আমাদের সাথে যোগাযোগ করে। মোবাইল নাম্বারের লোকেশন সনাক্ত করে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে ভিকটিমকে উদ্ধার করি।

এ সময় মোঃ রফিক (৩০) কে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions