শিরোনাম
খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!

বান্দরবানে ইসকন নিষিদ্ধের দাবিতে মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৯৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে আইনজীবী হত্যা, মসজিদ ভাঙচুর এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মুসল্লীরা। শুক্রবার জুমার নামাজের পর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার জামে মসজিদসহ পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় প্রেসক্লাবের সামনে।

সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, বাজারজামে মসজিদের খতিব এহসানুল হক, বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা আওয়াল। সমাবেশ সম্মিলিতভাবে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে মাওলানা আলাউদ্দিন ইমামী বলেন, আদালত প্রাঙ্গণে মুসলিম আইনজীবী সাইফুলকে হত্যার বিচার করতে হবে। হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ইসকন নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্টদের উত্তরসূরি ইসকনরা যাতে কোনো ব্যানারে রাষ্ট্র বিরোধী কোনো কর্মকান্ড করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions