শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, গোপিনাথ ত্রিপুরা গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৭৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা চেষ্টার অভিযোগে গোপিনাথ ত্রিপুরা নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ভিকটিম কিশোরী বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোবাইলে টাকা রিচার্জ শেষে দোকান থেকে বাসা ফিরছিল। এ সময় গোপিনাথ ত্রিপুরা নামে এক যুবক কিশোরী মুখ ও চোখ চেপে ধরে ০৫ মাইল যৌথ খামারের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।

এ সময় মেয়েটি বাধা দিলে ঐ কিশোরীর গলায় চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এ সময় মেয়েটি অজ্ঞান হয়ে পরলে মারা গেছে মনে ধর্ষক পালিয়ে যায়। পরে মেয়েটিকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ঐ কিশোরী হাসপাতালে মুমূর্ষ অবস্থায় রয়েছে।

এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা রুজু করা হয়।

ওসি আরও জানান, ঘটনার পরদিন গোপিনাথ ত্রিপুরাকে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া থেকে গ্রেফতার করা হয়। ধর্ষণের অভিযোগে আটক গোপিনাথ একই এলাকার অলদ মোহন ত্রিপুরার ছেলে। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions