শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনার কবলে পূর্ণার্থীবাহী বাস, আহত ২৭

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৩৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- চট্টগ্রামের রাঙ্গামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে পূর্ণার্থীবাহী বাস উল্টে কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে রাঙ্গুনিয়া থেকে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পুষ্পিতা বড়ুয়া নামে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে বাসযোগে শিশু ও মহিলাসহ ৪০ থেকে ৫০ জন পূর্ণার্থী রাঙ্গামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির মুন্সি আব্দুর রউফ চত্বরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমপক্ষে ২৭ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান। আহতরা সবাই বড়ুয়া সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বী।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় ২৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি, ১৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়ার হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি শাহেদ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই তীর্থযাত্রী। তবে আহতদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions