শিরোনাম
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

বান্দরবানে চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ম্রো যুবক আহত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২০৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচি উপজেলায় চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ম্রো যুবক গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কমলা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত বলিপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাখয় ম্রো কমান্ডার পাড়ার কমচম ম্রো’র ছেলে সিংলক ম্রো (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল করে প্রতিদিনের ন্যায় থানচি বাজার থেকে কলা ক্রয় করে বান্দরবান যাচ্ছিল সিংলক ম্রো (১৭)। কলা বোঝায় নিয়ে দ্রুত গতিতে বান্দরবান যাওয়ার পথে হঠাৎ বলিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কমলা বাগানে পৌঁছলে একটি চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সিংলক ম্রো। পরে স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহী সিংলক ম্রোকে অন্য একটি চাঁদের গাড়ি করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনা কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। পৌঁছলে বিস্তারিত জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions