শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭২ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালকের অপসারণের দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবে পার্বত্য নাগরিক পরিষদের আয়োজনে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক হোসেন মোহাম্মদ ইউনূসের অপসারণের দাবিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আবুল কাশেম সওদাগর, আবুল বাশর, মাহবুবের রহমান, ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা জাকারিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান সহ অন্যান্য বক্তারা বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালক দাবি করে তার অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

তারা আরো বলেন, যারা ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে খায় তাদের সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। এ সমস্ত ঘৃণিত ব্যক্তি কোন প্রতিষ্ঠানে থাকার চেয়ে না থাকা ভালো। তাই এই পরিচালককে অপসারণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions