শিরোনাম
রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায়

রাঙ্গামাটিতে রাষ্ট্র কাঠামো মেরামতের দাবীতে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা বাজারের বিভিন্ন দোকান পাটে ঘুরে লিফলেট বিতরণ শেষ করেন। বিতরণের পর উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তনচংগ্যার সঞ্চালনায় উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুভেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাহাদাদ সায়েম বলেছেন, ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছি। তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মধ্যে পৌছে দেয়া দরকার। রাজস্থলী উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌছে দিচ্ছি।

লিফলেট বিতরণ ও আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সহসভাপতি সগীর আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, যুগ্ন সম্পাদক জেলা আহবায়ক পৌর যুবদল সিরাজুল ইসলাম, জেলা যুবদল যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, আবদুল সালাম বাবলু, সহ রাজস্থলী উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions