শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,পূর্বের বিচার চলবে সংশোধিত আইনে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৬৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জুলাই-আগস্টের গণহত্যা এবং আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে। গত রোববার তা গেজেট আকারে প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ন্যায়বিচারের স্বার্থে ও বিচারের আন্তর্জাতিক মান বজায় রাখতে এই সংশোধনী আনা হয়েছে। আইনে যেসব দুর্বলতা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো আইনটির বিষয়ে তোলা হতো, সেসবের সমাধান করে এই সংশোধনী আনা হয়েছে। সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে আগে ওই আইনে বিচার করা যেত না। এখন সংশোধিত আইনে মেম্বার অব ডিসিপ্লিনারি ফোর্স বা তিন বাহিনীর সঙ্গে পুলিশ, র‍্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা এবং আনসার বাহিনীকেও যুক্ত করা হয়েছে।

প্রসিকিউটর তামিম বলেন, আগে প্রসিকিউশন সীমিত নথিপত্র ডিফেন্সকে দিতে পারত। এখন আদালতের অনুমতি নিয়ে যেকোনো নথিপত্র চাইলে পাবে। আগে শুনানির সময় আসামিপক্ষকে তার সব সাফাই সাক্ষীর তালিকা দিতে হতো। এখন বিচারের যেকোনো সময় সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করতে পারবে ডিফেন্স। সংশোধিত আইনে গুমের অপরাধের বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে। এ ছাড়া আগের আইনে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান না থাকলেও সংশোধিত আইনে তা রাখা হয়েছে। অপরাধীর যদি সম্পদ থাকে, কিংবা রাষ্ট্র থেকে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়া যাবে।

প্রসিকিউটর বলেন, বিচারের কোনো পর্যায়ে যদি বোঝা যায় যে আসামির বিরুদ্ধে অভিযোগ এ আইনের আওতায় পড়ে না, তবে ট্রাইব্যুনাল তা নিয়মিত আদালতে পাঠিয়ে দিতে পারেন। এ ছাড়া অন্যান্য আইন থাকায় এ আইনে রাজনৈতিক দল বা সংগঠনকে বিচারের আওতায় আনতে কোনো বিধান রাখা হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions