শিরোনাম
রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায় পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে,বাড়ছে অসন্তোষ রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ

রাঙ্গামাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা: ৬৭৬ রোগীর চিকিৎসা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৬২ দেখা হয়েছে

রাঙ্গামাটি;- রাঙ্গামাটির চম্পকনগরে গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে শহরের পিডিবি রেস্ট হাউজে আয়োজিত এই ক্যাম্পে মোট ৬৭৬ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চক্ষু ক্যাম্পের আয়োজন করেন লায়ন ক্লাব অব চিটাগাং ফিনিক্স এবং লায়ন ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালি। ক্যাম্পটি বাস্তবায়ন করেন লায়ন্স চক্ষু হাসপাতাল, কোয়ান্টাম ফাউন্ডেশন, উন্মেষ এবং এসএসসি ব্যাচ ২০০১ রাঙ্গামাটি।

চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অভিক দে ইমু, ডাক্তার অনিক মজুমদার জয় এবং তাদের টিম। ক্যাম্পে ৪৭০ জন রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং ২০৬ জন রোগীকে চশমা প্রদান করা হয়। পাশাপাশি ২৭৮ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। পরবর্তী ধাপে এদের চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হবে।

ক্যাম্প পরিদর্শন করেন লায়ন ক্লাব অব চিটাগাং এবং লায়ন্স চক্ষু হাসপাতাল, কোয়ান্টাম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের তত্ত্বাবধানে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

স্থানীয়রা এই উদ্যোগে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা পেয়ে তারা আনন্দিত এবং কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions