শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির বরকলে ২ ভারতীয় নাগরিক আটক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলায় ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে স্পিডবোট যোগে রাঙামাটি আসার পথে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন, সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা (৩০)। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৯ হাজার ১০০ টাকা পাওয়া যায়।

বিজিবি সূত্র জানায়, স্পিডবোট যোগে ৬ যাত্রী রাঙ্গামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে সূত্র জানায়।

বরকল সার্কেলের সহকারি পুলিশ সুুপার আবদুল আউয়াল জানিয়েছেন, বরকল বিজিবি চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটকের খবর পেয়েছি। বিজিবির আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে পুলিশের কাছে হস্তান্তর করবে।

রাঙ্গামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার লতিফ খান জানিয়েছেন, বিকাল চারটার দিকে বরকল বিজিবি চেকপোস্টে রুটিন অভিযানের সময় স্পীডবোটে ছয়জন যাত্রীকে জিজ্ঞাসাবাদকালে দুইজনকে পাওয়া যায়,যারা ভারতের ত্রিপুরা রাজ্যের লুংলে ও দেমাগ্রীর বাসিন্দা। তারা বাংলাদেশের ঠেগামুখ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের কাছে ভারতের পাসপোর্ট না থাকলেও ‘আদারকার্ড’ ছিলো। তাদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৬৯ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions