শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

রাঙ্গামাটিতে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি- রাঙ্গামাটির নানিয়ারচরে ধর্ষণ চেষ্টা মামলায় মো. বেলাল হোসেন(২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(১৩ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করে নানিয়ারচর থানা পুলিশ।

থানায় রেকর্ডকৃত মামলায় ভিকটিমের পিতা উল্লেখ করেন, নানিয়ারচর উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী কিশোরীকে বহুদিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বেলাল। ভিকটিম তা প্রত্যাখ্যান করার পর বারবার তাকে উত্ত্যক্ত করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এর বিচার হয় এবং মৌখিকভাবে তাকে এসব অপকর্ম থেকে বিরত থাকতে বলা হয়। গত সোমবার দিবাগত রাত দুইটায় ভিকটিমের চিৎকার শুনতে পেলে ঘুম ভেঙ্গে তার রুমে গিয়ে বেলালকে পালিয়ে যেতে দেখা যায় এবং ভিকটিম বর্ণনা দেয় তাকে বেলাল সকলের অগোচরে রুমে ঢুকে মুখ চেপে ধরে মুখের বাম পাশে জখম করে এবং পড়নের পোশাক খোলার চেষ্টা করে আর ভিকটিম মুখ থেকে বেলালের হাত সরিয়ে চিৎকার করতে থাকে। পরে ভিকটিমের পরিবার স্থানীয়দের বিষয়টি অবগতি করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয়ে নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম বলেন, ধর্ষণ চেষ্টার মামলার পর বেলাল গ্রেপ্তার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions