শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটির থেগামুখ সীমান্ত থেকে ১ হাজার ৭৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৬০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলাধীন থেগামুখ সীমান্তবর্তী কর্ণফুলী নদী থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ১ হাজার ৭৫ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধীনস্থ থেগামুখ বিওপি’র টহলদল গোপন তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৩৩৬/২-আরবি-২ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেগামুখ বাজার এলাকায় কর্ণফূলী নদীতে অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহলদল কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় মালিকবিহীন ১০৭৪.৯২ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত কাঠ রাঙামাটি বন বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions