শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটিতে সুজন’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৭১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন-এই আহ্বানে সুশাসনের জন্য নাগরিক-সুজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙ্গামাটি পৌরসভার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুজন রাঙ্গামাটি সদর উপজেলা কমিটির সভাপতি পলাশ কুসুম চাকমা সভাপতিত্বে ও সম্পাদক শংকর হোড় এর পরিচালনায় এতে অতিথি ছিলেন সুজন জেলা কমিটির সভাপতি এডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, সম্পাদক এম জিসান বখতিয়ার, দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক)এর সাধারণ সম্পাদক ললিস সি. চাকমা। এতে বক্তব্য রাখেন পৌর কমিটির সভাপতি ইন্দ্রদত্ত তালুকদার, সম্পাদক ইরফান রোমেল, জেলা কমিটির সহ সভাপতি সুকুমার বড়ুয়া, কোষাধ্যক্ষ আশীষ বড়ুয়া, মহিলা সম্পাদিকা ইসমত আরা বেবী, সদস্য এডভোকেট শ্রীজ্ঞানী চাকমা, বিনয় চাকমা ও আরমান খান, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি বিজয় গিরি চাকমা ও মাহমুদুল হক, মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, দিবস বিষয়ক সম্পাদক নীতিভুবন চাকমা, সুজন-বন্ধু’র সভাপতি মিশু দে, সহ সভাপতি উথাই মং মারমা। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আদনান সুজা।

বক্তারা বলেন, গণতন্ত্র সুসংহত না হলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়ার কারণে এবং নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় পেশীশক্তির মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হতে দেখা যায়। যা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কখনোই কল্যাণকর নয়। সুজন মানুষের অধিকার ও কর্তব্যের বিষয়ে সচেতন করতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে সুজন কাজ করে যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions