শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়িরতে ডেভিট চাকমার কর্তৃক এক গৃহবধূকে ধর্ষণে,হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের তীব্র নিন্দা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৩৪২ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র দুর্বৃত্ত কর্তৃক এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

আজ মঙ্গলবার (১২নভেম্বর ২০২৪) সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান এই নিন্দা ও প্রতিবাদ জানান এবং ধর্ষণের ঘটনায় জড়িত জেএসএস সন্তুগ্রুপের সশস্ত্র দুর্বৃত্ত জাতীয় কুলাঙ্গার ডেভিট চাকমার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেত্রীদ্বয় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে জেএসএস চুক্তি বাস্তবায়নের আন্দোলনের নামে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে অরাজকতা সৃষ্টি করছে। তাতে পাহাড়ের জনগণ রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। জেএসএস সন্তুগ্রুপের ডেভিট চাকমা নামের এক সশস্ত্র দুর্বৃত্ত কর্তৃক পানছড়ির হাতিমারা গ্রামে স্বামীকে অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। নেত্রীদ্বয় জনগণকে এসব জঘন্যতম কর্মকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের পার্বত্য চট্টগ্রাম থেকে বিতাড়িত করার আহ্বান জানান।

বিবৃতিতে নেত্রীদ্বয় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অনতিবিলম্বে জেএসএস সন্তুগ্রুপের সশস্ত্র সদস্য ডেভিট চাকমাকে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions