শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়ির দীঘিনালায় কিশোর হৃদয় হত্যাকাণ্ডের দায়ে তিনজনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় কিশোর নুরুল ইসলাম হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।

আদালত একই সাথে দন্ডপ্রাপ্ত আসামীদের বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে।

আদালতের রায়ে বলা হয়, ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি মসজিদের সামনে থেকে বই মেলায় নিয়ে যাওয়ায় কথা বলে আসামিরা নরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে। এই ঘটনায় নিহেতের পিতা মো. আ. ছালাম বাদী হয়ে ওই বছরই দীঘিনালা থানায় মামলা দায়ের করে। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দীঘিনালার বেতছড়ি এলাকার আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মোবারক হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল আলম, মো. আরিফ হোসেন, আমজাদ হোসেন, শফিক মিয়াকে বেকসুর খালাস প্রদান করে আদালত ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions