শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মিটন চাকমাকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নে এই ঘটনা ঘটে। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা।

খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, দুপুরের পর পানছড়িতে একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হন। হত্যার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে ইউপিডিএফ। মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন। তিনি জেলার দীঘিনালার উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি।’

এর আগে ৩০ অক্টোবর পানছড়ির লতিবান ইউনিয়নে দুবৃর্ত্তের গুলিতে তিনজন ইউপিডিএফ কর্মী মারা যায়। ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)কে দায়ী করে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions