শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

শিরীন শারমিনকে পাসপোর্ট: জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আল্টিমেটাম

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আওয়ামী লীগ সরকারের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে অবৈধভাবে পাসপোর্ট সুবিধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, পাসপোর্ট অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই কাজের সঙ্গে জড়িত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়তে হবে।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নূরুল আনোয়ার ও অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানুসহ জড়িতদের অপসারণ ও বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তাঁরা এসব কথা বলেন।

গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘সাবেক স্পিকার শিরীন শারমিনকে অবৈধভাবে পাসপোর্ট দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে গোপনে তাঁর ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, যেটা পরিষ্কারভাবে বেআইনি। তিনি একজন খুনের আসামি হওয়া সত্ত্বেও সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই অবৈধ কাজটি করেছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিষ্কারভাবে বলছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাঁর পদ ছাড়তে হবে।’

সদস্যসচিব ফারুক হাসান বলেন, ‘আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে পতিত স্বৈরাচারের দোসররা ছাত্র-জনতার সরকারের বিভিন্ন চেয়ারে এখনো বসা। এদের চেয়ারে বসা রেখে বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’ তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমামউদ্দিন, সাবেক যুবনেতা মোজাম্মেল মিয়াজি, আবু তৈয়ব, পিআরপির তরিকুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের রিপন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions