শিরোনাম
খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!

পাহাড় হবে পাহাড়ি-বাঙালির ফুলের বাগান : ওয়াদুদ ভূইয়া

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৩৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, পাহাড় হবে পাহাড়ি-বাঙালির ফুলের বাগান। কোন ঝগড়া হলে তাকে আমরা পাহাড়ি-বাঙালি হিসেবে নেবো না। সমস্যা সৃষ্টি হলে উভয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করবো। মারামারিতে লিপ্ত হবো না।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করতে আসলে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য অনিমেষ চাকমা রিংকু ও সাবেক ইউপি চেয়ারম্যান শান্তিপ্রিয় চাকমাসহ বিপুল সংখ্যক চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ওয়াদুদ ভূইয়া বলেন, বাংলাদেশী জাতীয়বাদে বিশ্বাসী বিএনপি পাহাড়ি সম্প্রদায়কে বিশ্বাস করে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে পাহাড় হবে সম্প্রীতির জনপদ। বিনা টাকায় চাকরিসহ সকলের কর্মসংস্থানে ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আমিসহ অনেক বিএনপির নেতাকমী পাহাড়িদের বাসায় আশ্রয় নিয়ে আন্দোলন করেছি। পাহাড়িরা আমাকেসহ নেতাকর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য জগদিস চাকমা, সমর বিকাশ চাকমা ও জ্ঞান রঞ্জন চাকমা প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions