শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

রাঙ্গামাটি পর্যটকদের বরণে প্রস্তুত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৪০৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দীর্ঘ ২৪ দিন পর সকল বাঁধা পেরিয়ে অবশেষে পাহাড়ি জেলা রাঙ্গামাটি পর্যটকদের বরণে প্রস্তুতি সেরেছে।

বৃহস্পতিবার ভোর থেকে পুরো শহর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে রাঙ্গামাটি পৌরসভা।

জেলার হোটেল-মোটেল মালিকরা পর্যটকদের জন্য সুবিধা দিতে নতুন করে কর্মচারী সংযোজন করেছে। ট্যুরিস্টবোটগুলো সচল করেছে মালিক কর্তৃপক্ষ।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা রাঙ্গামাটিতে আশানুরূপ পর্যটক আসলে তাদের শত কোটি টাকার লোকসান কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার পর খাগড়াছড়ি, দীঘিনালা উপজেলা এবং রাঙ্গামাটি শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে এই দুই জেলায় চারজন নিহত এবং বহুজন আহত হয়েছিলো।

পর্যটকদের নিরাপত্তা এবং শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটানা ২৪ দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিলো স্থানীয় প্রশাসন।

তবে গতকাল বুধবার প্রশাসন ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটকরা বিনা বাধায় ভ্রমণ করতে পারবেন বলে ঘোষণা করেন। তবে বান্দবানের বিষয়ে কোন সিন্ধান্ত হয়নি বলে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions