শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রাঙ্গামাটি লেকার্সে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৫২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বরণ করে নেয়। নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কেউ এসেছিল বাহারী সাজে, কেউবা সাদাসিদে পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে।

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মহাসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। এসময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে সহ-সভাপতি ও রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী,পিএসসি উপস্থিত ছিলেন। এছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক নানা আয়োজনে মুখর ছিলো অডিটোরিয়াম প্রাঙ্গণ।

প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,”পড়াশোনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কলেজ জীবনের দুইটি বছর কাজে লাগিয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে হবে এবং মানুষের জীবনে কঠোর পরিশ্রম, সততা, সত্যবাদিতা, দেশপ্রেম নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions