শিরোনাম
খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩

বান্দরবানে সাঙ্গু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২১৮ দেখা হয়েছে

বান্দরবান:- বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা।

বিভিন্ন বিহারে প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উড়ানো, মহারথ টানা, পিঠা তৈরিসহ নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে উদ্‌যাপিত হয় এই উৎসব।

পার্বত্য জেলার মারমা সম্প্রদায় প্রবারণা পূর্ণিমাকে “ওয়াগ্যোয়াই পোয়ে” নামে উদযাপন করে আসছে। উৎসবের শেষ দিনে, শুক্রবার ১৮ অক্টোবর সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজার মাঠ থেকে রথ বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা রথে মোমবাতি ও আগরবাতি প্রজ্বলন করে বুদ্ধ মূর্তির প্রতি প্রণাম নিবেদন করেন এবং বিভিন্ন সামগ্রী দান করেন।

রথ টানা ও ফানুস ওড়ানোর এই উৎসবে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বান্দরবান শহর হয়ে ওঠে উৎসবমুখর। রঙিন ফানুসের আলোকিত আকাশে ছড়িয়ে পড়ে শান্তির বার্তা। ভেদাভেদ ভুলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নেন ফানুস ওড়ানো, বাতি প্রজ্বলন এবং রথ টানায়।

সব আনুষ্ঠানিকতা শেষে, শুক্রবার মধ্যরাতে সাঙ্গু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions