শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবানে মাদক মামলায় ম্যাংক্রাট মুরুং এক যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে মাদক মামলায় ম্যাংক্রাট মুরুং নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ম্যাংক্রাট মুরুং (৪৮) আলীকদম উপজেলার মাতামুহুরী রিজার্ভ মৌজা বড়বেতি পাড়া এলাকার মৃত রেংক্লেন মুরুং ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৮টায় কুরুকপাতা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ২৩ বীর মেনদং আর্মি ক্যাম্পে সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা তল্লাশি চালিয়ে ম্যাংক্রাট মুরুং এর কাছ থেকে ২০১৫ পিস ইয়াবা উদ্ধার করে। পরে পুলিশকে সোপর্দ করা হলে আলীকদম থানার উপ–পুলিশ পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় দীর্ঘ যাচাই বাচাইয়ের পর আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী ইকবাল করিম জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারের পর থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions