শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়ির হত্যাকাণ্ডের প্রভাব নেই রাঙ্গামাটিতে, জনজীবন স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩১৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- গতকাল খাগড়াছড়ি জেলায় আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনার কোন প্রভাব নেই রাঙ্গামাটিতে। বুধবার (০২ অক্টোবর) সকাল থেকে পুরো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে, জনজীবন স্বাভাবিক।

হাট-বাজার থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লেনদেনে ব্যস্ততায় সময় কাটাচ্ছে। কর্মজীবী মানুষও নিত্য নৈমক্তিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছে।

পুরো শহর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি রয়েছে। গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে। সড়ক ও নৌ-পথের দূর পাল্লার সকল যান নির্দিষ্ট স্থান থেকে গন্তব্যর উদ্দেশ্যে থেকে ছেড়ে গেছে। শিক্ষক হত্যা ঘটনায় খাগড়াছড়িতে ১৪৪ধারা বলবৎ থাকায় রাঙ্গামাটি থেকে খাগড়াছড়িগামী কোন যান ছেড়ে যায়নি।

আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন গুজবে কান দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে গুজব না ছড়াতে সচেতন করা হচ্ছে এবং যে কেউ শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে।

গত ১৮ সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়িতে চুরির অভিযোগে মামুন নামের এক যুবকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অনেকে আহত হন।

ঘটনা তদন্তে সরকার ২৬ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীর কমিশনারকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি গত ২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং ৩০ সেপ্টেম্বর রাঙামাটি জেলার সাম্প্রদায়িক সহিংসতার ক্ষতিগ্রস্থ স্থানগুলো পরিদর্শন করে এবং আগামী ১৪দিনের মধ্যে ঘটনার বিস্তারিত প্রতিবেদন সরকারের কাছে জমা দিবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions