শিরোনাম
বান্দরবান থেকে ফিরে জ্বর-খিচুনি, ৩ দিন কোমায় থাকার পর মৃত্যু অধ্যাপক জুথির রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন রাঙ্গামাটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রাঙ্গামাটিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বান্দরবানের দুর্গম পাহাড়ের ১৮টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করলেন সাচিং প্রু জেরী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ওয়াদুদ ভুইয়া ও সাচিং প্রু জেরী ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়ে অবস্থান জানাল ভারত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা পাওয়া নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করছেন সেবা প্রত্যাশীরা। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপদকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশটিতে ভিসা পরিষেবা বন্ধ ছিল। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে আনা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে। এর জেরে ফের ব্যাহত হয় কাজ। বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ভিসা আবেদন কেন্দ্রগুলোতেসেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয়েছে।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার চালু হয়েছে। তবে এখনই সকলে ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন, তাদেরই জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। দে

এরআগে সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে ভারত জানায়, বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে। তবে আপাতত শর্তসাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions