শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজন হিসেবে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাবি করা হচ্ছে তিনি ভারতীয় নাগরিক।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার হওয়া সঞ্জিত বিশ্বাস ভারতের নদীয়ার নিশি কান্ত বিশ্বাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন সংবাদের ভিত্তিতে গত রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় দেখেন হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোঁচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়েছে। তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার বিষয়ে তদন্তকালে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অপর ব্যক্তিকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম-পরিচয় না জানালে তার ওপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদকালে একবার বাংলা ও একবার হিন্দি ভাষায় কথা বলেন। পরে তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), বাবা নিশি কান্ত বিশ্বাস, সাং নদীয়া ও ভারতীয় নাগরিক বলে জানায়।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে তাকে ১৫১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions