শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বন্ধ, ২১ স্থানে পাহাড় ধস

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৪০৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে পাহাড়ি ঢলের কারণে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের কুতুকছড়ি এলাকা পানিতে ডুবে গেছে। এতে বিছিন্ন হয়ে গেছে জেলা দুটির সড়ক যোগাযোগ।
বর্তমানে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটি-বান্দরবান, রাঙ্গামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ওপর পাহাড় ধসে পড়েছে।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি-বান্দরবান, রাঙ্গামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ২১টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কেঙ্গেলছড়ি এলাকা প্লাবিত হওয়ায় জেলা দুটির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙ্গামাটির ২১টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় পাহাড় ধসে যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিস টিম মিলে মাটি সরানোর পর রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক চালু হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions