শিরোনাম
নির্বাচনকে সামনে রেখে নগদ টাকার ছড়াছড়ি গণআধিকার পরিষদের মনোনীত এম এ বাসারের বরকলে নির্বাচনী প্রচারণা নির্বাচনী প্রচারণায় রাজস্থলী উপজেলায় এম এ বাশার এর জনসংযোগ ও পথসভা জামায়াত নেতার নির্দেশে বানানো হচ্ছিল ভোটের অবৈধ সিল ‘নারী-সংখ্যালঘুদের বিষয়ে আমাদের মূল অবস্থান ক্ষুণ্ন হলে, জামায়াতের সঙ্গে জোট টিকবে না’ নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামালায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩ নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৩৩৩ নম্বরে ডায়াল করে পাওয়া যাবে নির্বাচন ও গণভোটের তথ্য ‘আমি ভীষণ মিথ্যাবাদী ছিলাম’ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ,নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাঁচ সমন্বয়ক ডিবি হেফাজতে,গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচির ঘোষণা তিন সমন্বয়কের

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ২৬৪ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির পাঁচ সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এমন প্রেক্ষাপটে রোববার সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচির ঘোষণা দিয়েছেন অন্য তিনজন সমন্বয়ক।

আজ শনিবার সন্ধ্যায় অনলাইনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, মাহিন সরকার ও সহসমন্বয়ক রিফাত রশীদ। তাঁরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মাসউদ, মাহিন ও রিফাত বলেন, আজ (রোববার) মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সব শিক্ষার্থীর মুক্তি, ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িত সব দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরশুদিন (কাল) থেকে তাঁরা কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার সারা দেশের দেয়াল দেয়ালে গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচি পালন করবেন তাঁরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions