শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২ সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে উচ্ছেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫

রাঙ্গামাটি মেডিকেল কলেজে ৫ ছাত্রলীগ নেতার পদ ছাড়ার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৬০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি মেডিকেল কলেজে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুই মুখি অবস্থান নিয়েছে শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানো নিয়ে উত্তেজনা দেখা দেয়।

এ সময় শাখা ছাত্রলীগ বহিরাগদের গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।

এ ঘটনার জের ধরেই মঙ্গল ও বুধবার রাঙ্গামাটি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন গঠিত আংশিক কমিটির ৫ নেতা ফেসবুকে পদত্যাগ ও অব্যাহতির ঘোষণা দিয়েছেন।

তারা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ক্যাচিংনু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাঙ্গণ মল্লিক ও দীপ্ত দে, সাংগঠনিক সম্পাদক কমল ত্রিপুরা ও সৃজন কান্তি দে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট দিয়ে ৫ নেতার মধ্যে সহ-সভাপতি ক্যাচিংনু মারমা পদত্যাগের ঘটনায় ‘ব্যক্তিগত সমস্যার’ কথা উল্লেখ করেছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক প্রাঙ্গণ মল্লিক কোনো কারণ উল্লেখ না করে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান।
যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত দে ছাত্রলীগ-সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে ছাত্রলীগের বিরুদ্ধে তাকে বাঁশ দিয়ে মাথা ফাটানোর অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন।

সাংগঠনিক সম্পাদক কমল ত্রিপুরা ছাত্রলীগ-সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনাকে ইঙ্গিত করে পদত্যাগের ঘোষণা দেন। সাংগঠনিক সম্পাদক সৃজন কান্তি দে দেশের অবস্থাকে ন্যাক্কারজনক বলে দুঃখ প্রকাশ করে অব্যাহতির কথা জানান।

তবে ছাত্রলীগ নেতাদের পদত্যাগ-অব্যাহতির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি তন্ময় চৌধুরী ও সাধারণ সম্পাদক আয়াদ শরীফ সিরাজ বলেন, আমরা ঘটনার পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে আনুষ্ঠানিক মতামত পরে আমরা আপনাদের জানাব।

প্রসঙ্গত, গত ৩০ জুন এক বছরের জন্য রাঙ্গামাটি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ২৭ সদস্য প্রথম কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions