শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে এগিয়ে আসার আহ্বান শি জিনপিংয়ের দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বাধা কোথায়?

কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুজন, ইয়াবা উদ্ধারের ঘটনায় দুজন এবং চুরির ঘটনায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্যমতে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবএর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে মো. আব্দুল হাই (৬৯) ও মো. শামীম মিয়া (৩১) নামে দুজনকে পূর্বে দাঙ্গা সংগঠনের অভিযোগে পলাতক থাকার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আব্দুল হাই ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শামীম মিয়া ২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিদর্শন চাকমা (২৩) ও কিশলয় চাকমা (২৩) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার অপর ব্যক্তি মো. রবিউল ইসলাম (২৫)। পুলিশের ভাষ্য, চুরির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্যে, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions