শিরোনাম
রাঙ্গামাটিতে ১০ ঘণ্টায় হারানো আইফোন উদ্ধার করে পর্যটকের হাতে তুলে দিলো ১৮ এপিবিএন সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বাকস্বাধীনতা হরণের ব্যাপক ঝুঁকি রয়েছে: টিআইবি ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, দেশের স্বার্থবিরোধী হলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত : চিফ হুইপ খাগড়াছড়িতে আগুনে ওষুধের গোডাউনসহ পাঁচ দোকান পুড়ে ছাই রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের জলকপাট খুলে আবারও ছাড়া হচ্ছে পানি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

রাঙ্গামাটিতে ১০ ঘণ্টায় হারানো আইফোন উদ্ধার করে পর্যটকের হাতে তুলে দিলো ১৮ এপিবিএন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-পাহাড় ও হ্রদের শহর রাঙ্গামাটিতে বেড়াতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করে পর্যটকের হাতে তুলে দিয়েছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসেন মো. মাজহারুল ইসলাম মাহী। ভ্রমণের একপর্যায়ে তার ব্যবহৃত আইফোন-১৩ হারিয়ে যায়। প্রিয় ও গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটি হারিয়ে তিনি হতাশ হয়ে পড়েন।
পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে দ্রুত তৎপরতা শুরু করে ১৮ এপিবিএনের রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে মাত্র ১০ ঘণ্টার মধ্যে ফোনটির অবস্থান শনাক্ত করা হয়।
পরে আইফোনটি উদ্ধার করে এর প্রকৃত মালিক মো. মাজহারুল ইসলাম মাহীর কাছে হস্তান্তর করা হয়।
হারানো ফোন দ্রুত উদ্ধার করে ফেরত দেওয়ায় ১৮ এপিবিএন ও সাইবার ক্রাইম সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী পর্যটক।
১৮ এপিবিএন জানিয়েছে, জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সাইবার ক্রাইম সেলসহ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো সবসময় তৎপর রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions