শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

রাঙ্গামাটি থেকে বগুড়ার একই পরিবারের নিখোঁজ ৭ জন উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৯৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-বগুড়া শহরের নারুলী এলাকা থেকে নিখোঁজ একই পরিবারের নারী-শিশুসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) রাঙামাটির সদর উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাদের উদ্ধার করে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে বগুড়ার পিবিআই কার্যালয়ের পরিদর্শক জাহিদ হাসান এসব তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, জীবন মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), তাদের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে বৃষ্টি খাতুন (১৩), জমজ দুই ছেলে হাসান ও হোসেন (৬), জীবনের শাশুড়ি ফাতেমা বেবি (৫০), শ্যালক বিক্রম আলী (১৩) ও শ্যালিকা রুনা খাতুন (১৭)।

পিবিআই বলছে, ফাতেমা ও তার মেয়ে রুমি স্বামীদের নির্যাতনের প্রতিবাদে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আয় রোজগার করে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে কাউকে না জানিয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে রাঙামাটি চলে গিয়েছিল।

উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে তারা রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ৬ জুলাই রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ রুমি বেগমের স্বামী জীবন মিয়া।

জীবন মিয়া নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা। তার শ্বশুরবাড়ি লালমনিরহাট জেলা সদরে। গত ১০ বছর ধরে বগুড়া শহরের নারুলী এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions