শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

কোটা বাতিল আন্দোলনের সমন্বয়ককে হল ছাড়ার নির্দেশ, অবস্থান নিল শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৯৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা বাতিল আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে হল ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে হলের সামনে অবস্থান নিয়েছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাবির অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী সারজিস আলমকে হল ছাড়তে বাধ্য করে ছাত্রলীগ। পরে তিনি হল বেরিয়ে যাওয়ার উদ্দেশে ফটকের সামনে আসেন। এসময় সাধারণ শিক্ষার্থীরা বাধা দেন এবং তাকে হলে থাকার পরামর্শ দেন। একইসঙ্গে হলের সামনে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।

এ প্রতিবেদন লেখার ১২টা ৪৫ পর্যন্ত হলের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করতে দেখা গেছে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, এক ভাইকে হল ত্যাগে বাধ্য করেছে ছাত্রলীগ। এর প্রতিবাদে আমরা একুশে হলের সামনে অবস্থান নিয়েছি। আন্দোলনের কাউকে হল থেকে বের হতে বাধ্য করা হলে, সাধারণ শিক্ষার্থীরা কঠিন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions