শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটির সাজেক ছেড়েছেন আটকা পড়া পর্যটকরা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩১৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- সাজেক ছেড়েছেন আটকা পড়া সাত শতাধিক পর্যটক। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পর্যটকবাহী যানবাহনগুলো খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেয়।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৈরী আবহাওয়ার কারণে সাজেকে আটকা পড়েছিলেন পর্যটকরা।ভারি বৃষ্টি এবং পাহাড় ধসের সতর্কবার্তা থাকায় তাদের বের হতে দেওয়া হয়নি।

আজ সকাল থেকে বৃষ্টি ছিল না সাজেকে। বৃষ্টি না হওয়ায় সড়ক থেকে পানি দ্রুত কমছে। এতে বিকেলের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার জানান, ‘সকাল থেকে বৃষ্টি কম থাকায় পানি কমে গেছে। ইতোমধ্যে পর্যটকরা খাগড়াছড়ি উদ্দেশ্য রওনা দিয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions