শিরোনাম
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

রাঙ্গামাটির রাজস্থলীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে বরণ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩৬৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং কে বরণ করা হয়েছে। সেই সাথে বিগত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমার বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১২টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এই বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও বিদায়ী দুই ভাইস চেয়ারম্যানকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় সভাপতির বক্তব্যে ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, বিদায়ী উপজেলা পরিষদ অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করেছেন সেটাই প্রশংসার যোগ্য। আমি আশা করবো, নতুন পরিষদ সকলের সাথে সমন্বয় করে উপজেলার কার্যক্রমকে আরোও গতিশীল করবে।

এসময় নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া বিদায়ী উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায় ও বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং, ১নং ঘিলাছড়ি ইউপি রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions