শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় কুয়ালালামপুরে বন্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যু ছাড়িয়েছে ৫’শ লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে,কাতার আমীরের এয়ার এম্বুলেন্স সফরসঙ্গী চিকিৎসকসহ ১৭ জন নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আজ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটির পর শনিবারও বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৭৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ জুন)। চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।
অর্থাৎ ২০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কোনো কোনো স্কুল-কলেজ তিন দিন ছুটি কমিয়ে এনেছে। ৩০ জুন ক্লাস শুরু করবে তারা।

শিখন ঘাটতি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবারের সাপ্তাহিক ছুটি একদিন কমিয়ে আনা হয়েছিল। ঈদের পর থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি আসবে বলে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে, ছুটি শেষে আগামী ৩ জুলাই হতে ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই মূল্যায়নের কারণে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কমিয়ে এনেছে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ১৩ জুন থেকে ২ জুলাই ছুটি। মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজসহ আরও বেশি কয়েকটি প্রতিষ্ঠানে ১৩ থেকে ২৯ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটি কমানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক উইং) প্রফেসর সৈয়দ জাফর আলী।

তিনি বলেন, ৩ জুলাই থেকে থেকে বার্ষিক মূল্যায়ন শুরু হবে। যারা ছুটি কমিয়েছে তারা ভালোর জন্যই করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে মূল্যায়নের বিষয়গুলো ঝালাই করে নিতে পারবে।

অন্যদিকে, ঈদের পর শনিবারেও ছুটি থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শনিবার ছুটি ঘোষণার বিষয়ে হয়তো ঈদের আগেই সার্কুলার জারি হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions