শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি সাথে ডাকাতদলের বন্দুক যুদ্ধ, গুলিবিদ্ধ ১

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৫৮১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি ও নিজাম ডাকাত চোরাকারবারি সিন্ডিকেটের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (৩ জুন) সকাল ৬ টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর মালাকাটা ঘোনায় এ ঘটনা ঘটে।

১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, চোরাকারবারিরা ইয়াবা পাচার করছে খবর পেয়ে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী টহল-দল অভিযান পরিচালনা করে। এসময় নিজাম ডাকাতের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আত্ম-রক্ষার্থে বিজিবি’র সদস্যরা ফায়ার করতে বাধ্য হন। এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়।

তিনি বলেন, বিজিবি ৫০-৬০ রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা টেবলেট ও বার্মিজ সিগারেট উদ্ধার করে।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদ মেম্বার আবুল কাশেম জানান, ডাকাতদলটি মিয়ানমার থেকে অবৈধভাবে বিদেশি সিগারেট পাচার-কালে ইয়াবা টেবলেট ও ৮০ লাখ টাকার বার্মিজ সিগারেট জব্দ করা হয়েছে। বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা ও গর্জনিয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions