শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় কুয়ালালামপুরে বন্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যু ছাড়িয়েছে ৫’শ লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে,কাতার আমীরের এয়ার এম্বুলেন্স সফরসঙ্গী চিকিৎসকসহ ১৭ জন নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আজ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

সুন্দরবন থেকে ছয়দিনে ১৩৪ টি মৃত হরিণ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৮৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর সুন্দরবন থেকে একের পর এক মৃত হরিণ উদ্ধার করা হচ্ছে। রবিবার (২ জুন) সুন্দরবন থেকে আরও ৭টি মৃত হরিণ উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা।

এ নিয়ে রিমালের পর গত ৬ দিনে সুন্দরবনের কটকা, কচিখালী, পক্ষীর চর, ডিমের চর, শেলার চর, দুবলার চর, নীলকমলসহ বিভিন্ন এলাকা থেকে ১৩৪ টি মৃত হরিণ উদ্ধার করা হলো।

বন বিভাগ জানিয়েছে, ১৩৪ টি মৃত হরিণের পাশাপাশি চারটি মৃত বন্য শূকর এবং একটি মৃত অজগর উদ্ধার করা হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থেমে যাওয়ার পর থেকে তারা সুন্দরবন তল্লাশী করে প্রতিদিন মৃত অবস্থায় হরিণ উদ্ধার করছেন। রবিবার (২ জুন) বনের বিভিন্ন এলাকা থেকে তারা ৭টি মৃত হরিণ উদ্ধার করেন।

তিনি বলেন, ‘মৃত হরিণের পাশাপাশি নদী ভাসমান ১৮টি জীবিত হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions