শিরোনাম
পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু

রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- সরকারি উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নানা অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নানা অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের ৪ সদস্যের একটি টিম এই অভিযান চালান বলে বাসসকে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিদর্শক আবু ছাদেক। অভিযান চলাকালে দুদক টিম রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার কার্যালয়ে তার কাজের টেন্ডার প্রক্রিয়াসহ নানা অনিয়মের বিষয়ে কথা বলেন এবং দপ্তরের ওয়াশব্লকের কাজসহ অন্যান্য কাজের বিষয়ে নথি যাচাই করেন।

এসময় নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া সকল কাজের নথি দিতে পারেননি বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা। তবে কিছু কাগজপত্র দুদক টিম মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের জন্য নিয়ে যায়। আরো কিছু নথি দ্রুত সময়ের মধ্যে দুদকের কার্যালয়ে পাঠানোর জন্য নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়াকে জানানো হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

এ সময় দুদকের উপ সহকারী পরিচালক মামুন, উপ সহকারী পরিচালক ছরওয়ার হোসেন, এস আই সাজিবুল ইসলাম মাসুদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দুদকের কর্মকর্তারা জানান, রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে টেন্ডার কার্যক্রমে নিম্ন দরদাতাকে কাজ না দিয়ে অন্য ঠিকাদারকে কাজ প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগসহ দপ্তরের ওয়াশব্লকসহ সরকারি উন্নয়ন কাজে অনিয়মের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কিছু বিষয়ে সত্যতা পাওয়া গেলেও মাঠ পর্যায়ে নথি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দুদক।

সরকারি দপ্তরে অনিয়ম দুর্নীতি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions