শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৬১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। রোববার (২৬ মে) বিকেল থেকে আকাশ মেঘলা ছিলো, জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

এদিকে ঘূর্ণিূঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি সেরেছে রাঙ্গামাটি প্রশাসন। রাঙ্গামাটি পৌর এলাকাসহ পুরো জেলায় ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রত্যেক উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা থাকায় রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের আশঙ্কা সৃষ্টি হয়েছে। সকল প্রকার প্রাণহানি এড়াতে বৃষ্টির শুরু হওয়ার সাথে সাথে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

২০১৭ সালে ১৩ জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ৫ সেনাসদস্যসহ ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। সে বছর রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ ধসে সপ্তাহব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিলো। ২০১৮ সালে জেলার নানিয়ারচর উপজেলায় ১২ জুন পাহাড় ধসে মারা যান আরো ১১ জন। এরপরের বছর জেলার কাপ্তাইয়ে মারা গেছেন তিনজন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions