শিরোনাম
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: নীরব প্রতিবাদ আওয়ামীপন্থি আইনজীবীদের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাবাকে গলা কেটে হত্যা: ছেলে ও ভাতিজার ফাঁসির আদেশ ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন হাসিনা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক হাসিনার সঙ্গে পুতিনের ফোনালাপ নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা সৌদি আরবে হুতির মুহুর্মুহু হামলা, জেদ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান

বান্দরবানে রিমান্ড শেষে ফের কারাগারে কেএনএফের ১৬ নারী সদস্য

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩৬৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, পুলিশের অস্ত্র লুট, মসজিদে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৬ নারী সদস্যকে দুদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠিয়েছেন বিচারক।

শুক্রবার (৩ মে) দুপুরে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের (আমলি আদালত) বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানার মামলায় ১৬ নারী আসামিকে দুদিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়েছে এবং আদালত ১৬ জন ১৮ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। পরে ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে, আর এই ঘটনায় আরও চারটি মামলা দায়ের হওয়ায় পর যৌথবাহিনীর সদস্যরা অভিযান শুরু করে এ পর্যন্ত মোট নয়টি মামলায় ৮১ জন আসামিকে গ্রেপ্তার করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions