শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

নাফ নদী থেকে ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৭১ দেখা হয়েছে

কক্সবাজার:- উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ শিকারের সময় বাংলাদেশের ১০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

বুধবার (১ মে) সকালে উখিয়ার পালংখালী রহমতের বিল সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরতে গেলে অপহরণের ঘটনাটি ঘটে।

এ ঘটনাটি নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

গফুর উদ্দিন চৌধুরী বলেন, আরকান আর্মির সদস্যরা নাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে।

অপহৃতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল ৩নং ওয়ার্ড এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম, মৃত আবদুল সালামের ছেলে আবদুর রহিম, মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম, মৃত জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম, মৃত আলী আহমেদের ছেলে আইয়ুবুল ইসলাম, আবু তাহেরের ছেলে শাহীন, ৪নং ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে আবদুর রহিম প্রকাশ আবদুর রহমান, ৫নং ওয়ার্ড পুটিবনিয়া এলাকার মৃত মোহাম্মদ হোছনের ছেলে ওসমান গণি, মৃত আবুল শামার ছেলে ওসমান, মৃত আইয়ুবুল ইসলামের ছেলে মোধ আবুল হাশিম।

ঘটনার সত্যতা জানতে চাওয়া হলে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তানবীর হোসেন বলেন, গত রাত একটার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা জেনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, যেহেতু এটি আন্তর্জাতিক সমস্যা। তাই বিজিবির হস্তক্ষেপে অপহৃতদের উদ্ধারের প্রচেষ্টা চলছে।

এ ঘটনায় অপহৃতদের পরিবারে চরম উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions