শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৪৭৭ দেখা হয়েছে

কক্সবাজার:-কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। নিহতরা চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের একটি চক্ষু হাসপাতালে চিকিৎসা শেষ করে মাইক্রো করে বাঁশখালী ফিরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় শ্যামলী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে দুজন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রো সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে কক্সবাজারমুখী একটি দ্রুতগামী শ্যামলী বাস মাইক্রোটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোতে থাকা লোকজন বেশি হতাহত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions