শিরোনাম
পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি রাঙ্গামাটিতে যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

খাগড়াছড়ির উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীছড়ি উপজেলার চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৪১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার চেয়ারম্যান পদে ৩ জনসহ মনোনয়ন জমা দেওয়া চার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

সোমবার (২২ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেন চার জন।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, চেয়ারম্যান পদে লক্ষ্মীছড়ি উপজেলার বর্তমান চেয়ারম্যান বাবুল চৌধুরী, বর্মাছড়ি ইউনিয়নের দুই সহোদর নীল বর্ণ চাকমা এবং হরি মোহন চাকমা। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া সাগরিকা চাকমাও মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহার শেষে লক্ষ্মীছড়ি উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন ৩ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে ২ প্রার্থী।

এছাড়া জেলার রামগড় উপজেলার চেয়ারম্যান পদে মনোনয়ন বাছাইয়ে বাতিল হওয়া কংজ অং মারমা আপিলে বহাল হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions