শিরোনাম
চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? ​হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, বিকট শব্দ, নৈশভোজ থেকে সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে চট্টগ্রামে জব্বারের বলীখেলায় ‘বাঘা’ শরীফ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন খাগড়াছড়ির মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ৫ অর্থের অভাব নয়, স্বপ্নই জিতল—বরকলে এসএসসি পরীক্ষার্থীদের পাশে পার্বত্য মন্ত্রীর মানবিক উদ্যোগ আন্তর্জাতিক মহলে ‘অপপ্রচার’ ও পাহাড়ের স্থিতিশীলতা: ইয়েন ইয়েনকে প্রশাসনের কড়া বার্তা বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গামাটির বাস টার্মিনালে গভীর রাতে আগুনে পুড়লো তিন দোকান

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২০৯ শিশুর মৃত্যু হলো। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ৪২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে এই ১১ শিশুর মৃত্যু হয়। এ সময়ে হামের উপসর্গে সবচেয়ে বেশি শিশু মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে মারা গেছে ৫ শিশু। এ ছাড়া ঢাকা বিভাগে তিন শিশু, সিলেট বিভাগে দুই শিশু এবং রাজশাহী বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও বলেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৩০ হাজার ৬০৭ শিশুর শরীরে। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ শিশু এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৮১ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৬০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions