শিরোনাম
খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি রাঙ্গামাটিতে যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? ​হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, বিকট শব্দ, নৈশভোজ থেকে সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে চট্টগ্রামে জব্বারের বলীখেলায় ‘বাঘা’ শরীফ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন খাগড়াছড়ির মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ৫ অর্থের অভাব নয়, স্বপ্নই জিতল—বরকলে এসএসসি পরীক্ষার্থীদের পাশে পার্বত্য মন্ত্রীর মানবিক উদ্যোগ

রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদু উপজেলায় একটি বয়স্ক এশিয়ান বন্য হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিল হাতিটি। চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। তবে হৃদয়বিদারক দৃশ্য—মৃত হাতিটির পাশেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গী স্ত্রী হাতি।

নিঃশব্দ পাহাড়ি বন। মাঝখানে পড়ে আছে বিশাল এক বন্য হাতির নিথর দেহ। আর পাশে ঘুরছে আরেকটি হাতি—কখনো দাঁড়িয়ে, কখনো শুঁড় দিয়ে স্পর্শ করছে সঙ্গীকে। যেন বুঝতে পারছে না—তার সাথী আর ফিরবে না।
এই দৃশ্য রাঙ্গামাটির লংগদু উপজেলার পাবলাখালী রেঞ্জের ভাসান্যাদাম এলাকায়। স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিম সকালে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পায়।

রাঙ্গামাটি উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা,মো: রফিকুজ্জামান শাহ জানান,মৃত হাতিটি ছিল ওই এলাকার সবচেয়ে বড় ও বয়স্ক পুরুষ হাতি। আনুমানিক বয়স প্রায় ৬৫ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক সংক্রমণ ও দুর্বলতায় ভুগছিল হাতিটি। শরীরজুড়ে ছিল বিভিন্ন ক্ষতচিহ্ন।
গত ১০ এপ্রিল থেকে হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও বন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একাধিকবার চিকিৎসা দেওয়া হয়। খাবারের সঙ্গে ওষুধও সরবরাহ করা হচ্ছিল নিয়মিত।

তারা জানান,“আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভেটেরিনারি বিশেষজ্ঞদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল থাকায় শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।”
আজ রোববার (২৬ এপ্রিল) সকালে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা নিয়মিত খাবারের সঙ্গে ওষুধ দিতে গিয়ে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়।

তারা বলেন,“হাতিটা অনেকদিন ধরেই অসুস্থ ছিল। চিকিৎসাও চলছিল। আজ সকালে এসে দেখি মারা গেছে। এটি এই এলাকার সবচেয়ে বড় হাতি ছিল।”

মৃত হাতিটির পাশ ছাড়ছে না তার সঙ্গী স্ত্রী হাতি। আশেপাশে কেউ গেলে আক্রমণাত্মক আচরণ করছে, ফলে বন বিভাগের কর্মীদেরও কাছে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

“হাতিরা স্বভাবতই সঙ্গীর মৃত্যুতে কিছু সময় পাশে অবস্থান করে। স্ত্রী হাতিটি সরে গেলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে হাতিটিকে দাফন করা হবে।”

বন বিভাগ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদভাবে মৃত হাতিটির দাফন সম্পন্ন করা হবে। দীর্ঘদিনের সঙ্গী হারিয়ে বনে যে নিঃশব্দ শোক নেমে এসেছে—তা যেন আরও একবার মনে করিয়ে দিল, মানুষের মতোই বন্য প্রাণীরও আছে গভীর অনুভূতি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions