শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৩৩ দেখা হয়েছে

বান্দরবান:- আগামী ২ মে অনুষ্ঠিতব্য বান্দরবান জেলা পরিষদের নিকট ন্যস্ত প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নিয়োগ স্থগিত করা হয়। বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর সাক্ষরিত আবেদন পত্রের প্রেক্ষিতে পরীক্ষা স্থগিত রাখার এই সিদ্ধান্ত নেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার ( ২৭ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল সাক্ষরিত চিঠি বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, “উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো চাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২ মে ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগ হিসেবে প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো”।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions