শিরোনাম
খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!

চাকমাদের বিজুর ফুলে রঙিন কাপ্তাই হ্রদের পানি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩১৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পানিতে ফুল ভাসিয়ে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্যতম সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু, বিহু। আগামীকাল চাকমাদের মূল বিজু। আজ শুক্রবার ফুল বিজুর দিনে কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীতে ফুল ভাসায় চাকমারা।

রাঙ্গামাটি শহরের কেরানী পাহাড় ঘাটে হাজার হাজার মানুষ ফুল ভাসায়। এ ছাড়া রাজবাড়ী ঘাট, গর্জনতলী, বালুচরসহ বিভিন্ন স্থানে নদীতে ফুল ভাসায় পাহাড়িরা।

ফুল বিজুর ফুলে রঙিন হয়ে ওঠে কাপ্তাই হ্রদের পানি। শত শত বছরের রীতি অনুসারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বিশ্বাস করে, পানিতে ফুল ভাসালে তা বিগত বছরের গ্লানি মুছে গিয়ে নতুন বছরের সুখ-সমৃদ্ধি বয়ে আনে।

ফুল বিজুর উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে রাঙামাটিতে। আসে বিদেশিরাও। রঙিন এই উৎসব দেখে খুশি তারাও।

আগামীকাল মূল বিজু। এদিন পাহাড়িদের ঘরে ঘরে রান্না হবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি পাজন। ঘরে ঘরে অতিথি আপ্যায়ন হবে। পরদিন হবে নতুন বছর বরণ। আগামী ১৬ এপ্রিল রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে ইতি ঘটবে ১৫ দিনের বৈসাবি উৎসবের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions